সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদি লুনার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টায় রাজধানীর ইমপালস হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
গত শুক্রবার দুপুরে হৃদরোগ জনিত সমস্যা নিয়ে রাজধানীর ইউনাটেড হাসপাতালে ভর্তি হন লুনা। দুইদিন সিসিইউ-তে রাখার পর রোববার তাকে কেবিনে দেয়া হয়।
লুনার স্বজনরা তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান শায়রুল।
Design and developed by ওয়েব হোম বিডি