আজ শপথ গ্রহণ করবেন মোকাব্বির  

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৯

আজ শপথ গ্রহণ করবেন মোকাব্বির   

Manual2 Ad Code

সংসদ সদস্য হিসেবে শপথ নিতে স্পিকারকে চিঠি দিয়েছেন গণফোরাম থেকে নির্বাচিত সিলেট-২ আসনের (এমপি) মোকাব্বির খান।

Manual5 Ad Code

গতকাল সোমবার (০১ এপ্রিল) গণফোরামের পক্ষ থেকে তার শপথের ব্যবস্থা করার জন্য স্পিকার বরাবর চিঠি দেয়া হয়েছে।

Manual4 Ad Code

আজ মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুর ১২টায় শপথ নেবেন বলে জানিয়েছেন মোকাব্বির খান। এর আগে গত রবিবার বিকালে সিলেটের বিশ্বনাথে এক নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে শপথ নেয়ার কথা জানান মোকাব্বির খান।

Manual6 Ad Code

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন গণফোরামের দুই নেতা সুলতান মনসুর ও মোকাব্বির খান।

ধানের শীষ প্রতীকে ভোট করে জয়ী হওয়া সুলতান মনসুর গত ৭ মার্চ শপথ নিয়ে এরইমধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। ওই সময় মোকাব্বিরও শপথ নেবেন বলে জানানো হলেও শেষ পর্যন্ত তিনি পিছু হটেন।

Manual4 Ad Code

সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত মোকাব্বির দাবি করেছেন, দলীয় সিদ্ধান্তেই সংসদে যাচ্ছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code