বাংলাদেশ এখন বিশ্বরাজনীতি-অর্থনীতিতে গুরুত্বপূর্ণ : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯

বাংলাদেশ এখন বিশ্বরাজনীতি-অর্থনীতিতে গুরুত্বপূর্ণ : পররাষ্ট্রমন্ত্রী

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে ভালো সম্পর্ক বিরাজ করছে। বাণিজ্যক্ষেত্রে দুই দেশ লাভবান হওয়ার আরও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এখন বিশ্বরাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ দেশ বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

Manual4 Ad Code

রোববার (০৭ এপ্রিল) স্থানীয় সময় সকালে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের মাঝে বাণিজ্য সম্পর্ক, বিশ্বরাজনীতি নিয়ে আলোচনা হবে।

Manual7 Ad Code

তিনি বলেন, বাংলাদেশে আমেরিকানদের সফরের বিষয়ে যুক্তরাষ্ট্রের রেড অ্যালার্ট জারি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। কোনো এক সামাজিক ওয়েবসাইটের সূত্র ধরে তারা এটা করেছে। এ ব্যাপারে আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি, এ সম্পর্কে আমাদের তথ্য দিতে।

Manual2 Ad Code

এর আগে জেএফকে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তারা ফুল দিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code