সব সম্পত্তি ট্রাস্টিতে দান করে দিলেন এরশাদ

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯

সব সম্পত্তি ট্রাস্টিতে দান করে দিলেন এরশাদ

Manual2 Ad Code

স্থাবর-অস্থাবর সব সম্পত্তি ট্রাস্টিভুক্ত করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সহায় সম্পত্তি পরিচালনার জন্য এরশাদসহ পাঁচ জনকে ট্রাস্টির দায়িত্ব দেয়া হয়েছে। তবে ট্রাস্টের নাম জানা যায়নি।

রোববার (০৭ এপ্রিল) রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্ক এরশাদের বাসায় গুলশান রেজিস্ট্রি অফিসের লোকজনকে কমিশন করে তার সব সহায় সম্পত্তি ট্রস্টিভুক্তির মাধ্যমে রেজিস্ট্রেশন কাজ সম্পাদন করেন।

Manual3 Ad Code

ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন- হুসেইন মুহম্মদ এরশাদ, তার ছেলে এরিক এরশাদ, ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আখতার, চাচাতো ভাই রংপুরের মুকুল ও এরশাদের পারসোনাল স্টাফ মোহাম্মদ জাহাঙ্গীর।

Manual8 Ad Code

এরশাদের স্থাবর অস্থাবর সহায় সম্পতির মধ্যে রয়েছে রংপুরের বাড়ি, রংপুরের কোল্ড স্টোরেজ, প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট, গুলশানের দুটি ফ্ল্যাট, প্রায় দশ কোটি টাকার ব্যাংক এফডিআরসহ প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি।

এরশাদের সম্পত্তির এই ট্রাস্টিতে রাখা হয়নি স্ত্রী রওশন এরশাদ, ছোট ভাই জি এম কাদের, ছেলে সাদ এরশাদসহ ঘনিষ্ট আত্মীয়-স্বজনদের।

Manual5 Ad Code

শারীরিক অসুস্থতার কারণে গত ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে এক দিনের জন্যও দলীয় প্রচারণায় অংশ নেননি এরশাদ। নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনের ২৬ দিনের মধ্যে মাত্র একদিন সংসদে উপস্থিত ছিলেন এরশাদ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code