স্কুলছাত্রী ধর্ষণের ১৪ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড কৃষি কর্মকর্তার

প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯

স্কুলছাত্রী ধর্ষণের ১৪ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড কৃষি কর্মকর্তার

Manual4 Ad Code

রংপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ১৪ বছর পর উপসহকারী কৃষি কর্মকর্তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

আসামি জাকিরুল ইসলাম মিলন রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আনছার আলীর ছেলে। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা পদে চাকরি করছেন।

Manual7 Ad Code

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৪ জুলাই আসামি মিলন প্রতিবেশীর স্কুল পড়ুয়া মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে হাত বেঁধে ধর্ষণ করেন। নয় দিন পর মিলনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে মামলা দায়ের করেন তার বাবা। ওই মামলায় আসামি ও বাদীপক্ষের ১৫ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি জাকিরুল ইসলাম মিলনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আসামির কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করে নির্যাতিতা ওই ছাত্রীকে প্রদানের নির্দেশ দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, এই রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন। এতে করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন।

Manual5 Ad Code

আসামিপক্ষের আইনজীবী ছিলেন রশীদ চৌধুরী ও এমদাদুল হক।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code