প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে ব্রুনাই যাচ্ছেন চেয়ারম্যান খায়রুল হুদা

প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে ব্রুনাই যাচ্ছেন চেয়ারম্যান খায়রুল হুদা

Manual7 Ad Code

তিনদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে ব্রুনাই যাচ্ছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

আগামী ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত তিনদিনের এই সফরে সেদেশের রাষ্ট্রপ্রধানসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Manual4 Ad Code

আগামী ২১ এপ্রিল সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে সফর সঙ্গী হিসেবে আরো ৫৩ জনের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ব্রুনাইয়ের উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বন্দর ত্যাগ করার কথা রয়েছে। আগামী ২৩ এপ্রিল প্রধানমস্ত্রীসহ তাদের দেশে ফেরার কথা রয়েছে।

Manual7 Ad Code

তাঁর সফরকালে নির্বাচনী এলাকা সদর উপজেলাবাসীর দোয়া ও আর্শীবাদ কামনা করছেন তিনি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code