সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেটে শোকর্যালী করেছে সিলেট জেলা যুবলীগ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় শোকর্যালীটি ঐতিহ্যবাহী রেজিস্টারি মাঠে গিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের মুল র্যালীতে অংশগ্রহন করে সেখান থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
র্যালী ও শ্রদ্ধানিবেদনে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদসহ যুবলীগের নেতাকর্মীরা।
Design and developed by ওয়েব হোম বিডি