যুবলীগ নেতা জাহাঙ্গীরের মুক্তির দাবি সিলেট তাতীঁ লীগ’র

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৯

যুবলীগ নেতা জাহাঙ্গীরের মুক্তির দাবি সিলেট তাতীঁ লীগ’র

Manual5 Ad Code

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের মুক্তির দাবি জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর তাতীঁলীগ নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

এক বিবৃতিতে সিলেট জেলা তাতীঁলীগের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব সুজন দেবনাথ ও মহানগর তাতীঁলীগের আহবায়ক নোমান আহমদ ও সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, শিক্ষানবীশ আইনজীবি শেখ মো. আবুল হাসনাত বুলবুল এই দাবী জানান।

Manual8 Ad Code

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, জাহাঙ্গীর আলম একজন মুজিব আদর্শের অগ্রসৈনিক ও দলের ত্যাগী একজন কর্মী, কিন্তু শহরতলী শাহপরান এলাকায় একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে জাহাঙ্গীর আলমের উপর মামলা দায়ের করা হয়। ওই মামলায় জাহাঙ্গীর আলম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ১৪ আগষ্ট নিম্ন আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন চাইলে আদালত জামিন না মন্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

নেতৃবৃন্দ জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের মুক্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানান।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code