সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আড়াই ঘণ্টা অনশন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর সরকার পাড়ার বাসিন্দা ফখরুদ্দীনের মেয়ে ঝুমা আক্তার।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোটকুড়িপাইকা গ্রামের প্রবাসী ফেরত প্রেমিক উজ্জলের (২৫) বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অনশন করেন প্রেমিকা ঝুমা।
প্রবাসী প্রেমিক উজ্জল মিয়া ওই গ্রামের মো. শিরু মিয়ার ছেলে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অনশনরত প্রেমিকা ঝুমা জানায়, উজ্জলের সঙ্গে দীর্ঘ ৩ বছর ধরেই প্রেম চলছে। ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্ক সৃষ্টি হয়। সম্পর্কের সুযোগে বিয়ের প্রলোভনে একাধিকবার বিভিন্ন হোটেলে গিয়েছেন তারা। পরবর্তীতে বিয়ে করতে রাজি না হওয়ায় বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেন প্রেমিকা ঝুমা।
এ বিষয়ে ছেলের বাবা শিরু মিয়া দৈনিক অধিকারকে জানান, এ ঘটনা আখাউড়া উপজেলা চেয়ারম্যান দায়িত্ব নিয়েছিল কিন্তু মেয়ে মীমাংসায় যেতে রাজি নন।
Design and developed by ওয়েব হোম বিডি