সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক সাথে ২ বিএনপি নেতা গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে তাদের পরিবারে আতঙ্ক ও এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ বিএনপি নেতারা হলেন- জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত মন্তাজ উল্লার ছেলে বিএনপির সহযোগী সংগঠন উপজেলা যুবদল নেতা আনছার মিয়া ও টিয়ারগাঁও গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুস শহীদ।
তাদের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে মোটরসাইকেল যোগে আনছার ও শহীদ বাড়ি থেকে বের হয়ে যান। পরে তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অবশেষে অনেক চেষ্টা করেও তাঁদের সন্ধান না পাওয়ায় আনছার মিয়ার ভাগ্নে মুহিত মিয়া বাদী হয়ে ৪ সেপ্টেম্বর বুধবার জগন্নাথপুর থানায় নিখোঁজ জিডি করেন। জিডি নং-১৯৭।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান পিপিএম বলেন, নিখোঁজদের সন্ধানের চেষ্টা চলছে। এদিকে-উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ঘোষগাঁও গ্রামের বাসিন্দা রেজাউল করিম রিজু বলেন, তারা নিখোঁজ হওয়ার কারণ জানা যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি