সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ৩:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯

সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

Manual7 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ (৫ সেপ্টেম্বর)। দিনটি যথাযথভাবে পালনের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মৌলভীবাজারে এম সাইফুর রহমানের মাজার জিয়ারত। বাদ আসর হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে এম সাইফুর রহমানের রূহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

Manual7 Ad Code

সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে ওই কর্মসূচিগুলোতে উপস্থিত থেকে সফলের আহ্বান জানানো হয়েছে।

Manual5 Ad Code

এম সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট থেকে ঢাকা আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার কাছে এক সড়ক দুর্ঘটনায় তৎক্ষণাৎ মারা যান। তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন।

Manual2 Ad Code

তিনি ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমন্ত্রণে বিএনপিতে যোগদান করেন। তিনি অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে ১২ বার বাজেট উপস্থাপন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code