বাস কেড়ে নিলো আরেক নারী কর্মকর্তার প্রাণ

প্রকাশিত: ৪:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯

বাস কেড়ে নিলো আরেক নারী কর্মকর্তার প্রাণ

Manual3 Ad Code

আবারও রাজধানীর সড়কে ঝরল রক্ত, বাসের ধাক্কায় প্রাণ গেল একটি বেসরকারি প্রতিষ্ঠানের নারী কর্মকর্তার। তার নাম ফারহানাজ (২৯)। তিনি একটি প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মহাখালী আমতলীতে ফ্লাইওভারের কাছে স্বামী নামিয়ে দেয়ার পরই সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাউছার আহমেদ নামে এক তরুণ সামান্য আহত হয়েছেন।

ময়নাতদন্ত শেষে ফারহানাজের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা।

Manual4 Ad Code

নিহত ফারহানাজের বড়বোন জিনাতরাজ বলেন, ফারহানাজের স্বামী নাজমুল হাসান পল্লী বিদ্যুতে চাকরি করেন। মিরপুরের মণিপুরে তাদের বাসা। তাদের এক বছর বয়সী এক মেয়ে রয়েছে। মহাখালীর আমতলীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন ফারহানাজ। সকাল ৯টার দিকে স্ত্রীকে মোটরসাইকেলে করে আমতলীতে নামিয়ে নিজের গন্তব্যে চলে যান নাজমুল। এরপরই রাস্তা পার হচ্ছিলেন ফারহানাজ। এ সময় একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। দু’জন পথচারী মুমূর্ষু অবস্থায় ফারহানাজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

Manual7 Ad Code

চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। পরে লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে। বিকালে লাশের ময়নাতদন্ত করা হয়। ফারহানাজের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের বথুলি এলাকায়।

Manual2 Ad Code

বনানী থানার এসআই আফজাল হোসেন জানান, চালক বাস সড়কে রেখে পালিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code