‘বালিশ-পর্দাকাণ্ডকে হাওয়া ভবনের লুটপাটের সঙ্গে মেলালে চলবে না’

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

‘বালিশ-পর্দাকাণ্ডকে হাওয়া ভবনের লুটপাটের সঙ্গে মেলালে চলবে না’

Manual3 Ad Code

বালিশ-পর্দাকাণ্ডকে ‘ছিঁচকে কাজ’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বালিশ-পর্দাকাণ্ডের সঙ্গে বিএনপি আমলের হাওয়া ভবনের লুটপাটকে মেলালে চলবে না।

Manual5 Ad Code

শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে সাধারণ সম্পাদকের বৈঠক শেষে অনুষ্ঠিত বিফ্রিংয়ে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

Manual5 Ad Code

ওবায়দুল কাদের বলেন, এ ধরনের ছিঁচকে কাজগুলো যারা করে, তারা নিশ্চয়ই এমপি বা মন্ত্রী নয়। এটা হওয়া ভবনের মতো লুটপাটের বিষয় নয়। দেশটাকে লুটপাট করে খেয়েছে হওয়া ভবন। হাওয়া ভবন ছিল তখন খাওয়া ভবন। আমাদের সময়ে লুটপাটের জন্য ক্ষমতার কোনও বিকল্প কেন্দ্র তৈরি হয়নি। এটা আমি দাবির সঙ্গে বলতে পারি।

জাতীয় পার্টির বিভক্ত নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টির সঙ্গে এক সময় আমাদের জোট ছিল, তাদের সঙ্গে আমাদের নির্বাচনী জোট থাকলেও আদর্শিক কোনো ঐক্য নেই।

তিনি বলেন, এখন জাতীয় পার্টি বিরোধী দল। সত্যিকার অর্থের তারা বিরোধী দল হিসেবে শক্তিশালী থাকুক এটা আমরাও চাই। বিরোধী দল নিজেরাই যদি নিজেদের দ্বন্দ্বে দুর্বল হয়ে যায়, এখানে তো আমাদের কিছু করার থাকে না।

তিনি আরও বলেন, আমরা চাই এটা জাতীয় পার্টির ব্যাপারগুলো তারা নিজেরাই মীমাংসা করুক। এখানে প্রধানমন্ত্রীর কোনো দায়িত্ব নেই, জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামানোর আমাদের তো দরকার নেই।

Manual5 Ad Code

কাদের বলেন, জাতীয় পার্টিতে কী হয়েছে, আমাদের দেখার বিষয় নয়। জাতীয় পার্টি তো আওয়ামী লীগের কোনো শাখা সংগঠন নয় যে, এটা আওয়ামী লীগকে দেখতে হবে। এটা তাদের বিষয়, তারাই দেখবে।

পুলিশের ওপর একাধিকার হামলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জঙ্গি তৎপরতা একেবারে থেমে গেছে এমন দাবি আমরা কখনও করব না। এখানে ছোটখাট যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে আমরা মনে করি যে, এগুলো বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে হলেও ওরা হয়তো টেস্ট কেস করছে, বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর জন্য। ওরা বড় ধরনের কোনো প্রস্তুতি নিচ্ছে এমন অশঙ্কা করছি। কাজেই আমরা সতর্ক আছি।

Manual4 Ad Code

সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বি এম মোজাম্মেল হক, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code