সাড়ে ৩ সেকেন্ডেই উড়ে গেল আস্ত ব্রিজ (ভিডিও)

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

সাড়ে ৩ সেকেন্ডেই উড়ে গেল আস্ত ব্রিজ (ভিডিও)

Manual2 Ad Code

বিশাল বড় একটা ব্রিজ মুহূর্তে মধ্যে উড়ে গেল! যা কিনা হলিউড মুভিতে এমনটা দেখা যায়, কিন্তু চার সেকেন্ডেরও কম সময়ে একটা বিরাট সেতুকে ধ্বংস করে দেখাল চীন। চোখের নিমিষেই সেতুটিকে উড়িয়ে দিল চীনারা।

Manual8 Ad Code

সম্প্রতি প্রায় ৪০ বছরের পুরনো ওই সেতুকে ধ্বংস করে দেয়া হয়েছে। এর পেছনের কারণ হিসাবে জানা যায়, ওই জায়গায় একটি নতুন ব্রিজ তৈরি করার পরিকল্পনা নেয়া হয়েছে।

Manual6 Ad Code

জানা গেছে, ৭০০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে উত্তর-পূর্ব চীনের ওই সেতুটিকে মুহূর্তের মধ্যে  উড়িয়ে দিতে। সেই ধ্বংস হয়ে যাওয়ার ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। দেশটির বিভিন্ন লোকাল চ্যানেলে সেতুটি সেই ফুটেজ দেখানো হয়।

গত রবিবার সকালে নানহু ব্রিজ নামে ওই সেতুকে উড়িয়ে দেয়া হয়।

Manual7 Ad Code

১৯৭৮ সালে নানহু ব্রুজ তৈরি করা হয়েছিল। বর্তমানে নিরাপত্তা জনিত কারণে ওই জায়গায় তৈরি করা হচ্ছে নতুন ব্রিজ।

নানহু ব্রিজটি ১৫০ মিটার লম্বা ও ২৫ মিটার চওড়া ছিল। মাত্র সাড়ে ৩ সেকেন্ডে উড়িয়ে দেওয়া হয়েছে ওই ব্রিজটি। মুহূর্তের মধ্যে ধুলো হয়ে যায় নানহু ব্রিজটি। এটা পরিষ্কার করতে ৩-৫ দিন সময় লেগেছে বলে জানা গেছে।

এখন যে নতুন ব্রিজটি তৈরি হবে, সেটা আরও অনেক বেশি চওড়া হবে। দুদিকে অনেক খানিকটা জায়গা থাকবে। সেখানে পথচারীদের হাঁটার জায়গা থাকবে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে নতুন ব্রিজটি খুলে দেওয়া হবে বলে বলে ধারণা করা হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code