মতিউর রহমান গণমানুষের নেতা ও দলের নিবেদিত প্রাণ : মিসবাহ সিরাজ

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

মতিউর রহমান গণমানুষের নেতা ও দলের নিবেদিত প্রাণ : মিসবাহ সিরাজ

Manual7 Ad Code

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, গণমানুষের নেতা, ভাটি বাংলার প্রাণ পুরুষ আলহাজ্ব মতিউর রহমান দলের ক্রান্তিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ পালনের মাধ্যমে সুনামগঞ্জে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে চেষ্টা করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। তার মত ত্যাগী নেতাদের অবদানের কারণেই আওয়ামী লীগ আজ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। কোন হাইব্রিড নেতা নয়। তিনি দলের একজন নিবেদিত প্রাণ। হামলা-মামলা-নির্যাতন সহ্য করে তিনি এক এক করে হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে মতিউর রহমান মতো সকল আওয়ামীলীগ সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Manual8 Ad Code

তিনি বুধবার (১১ সেপ্টেম্বর) সিলেট জেলা পরিষদ গণমিলনায়তনে সিলেটস্থ সুনামগঞ্জবাসীর উদ্যোগে আলহাজ্ব মতিউর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুল হক জামিলের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু এবং জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট ল’ কলেজের সাবেক ভিপি মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এড. রনজিত সরকার, দোয়াবাজার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক, তারল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নাজমুল হোসেন, দিরাই স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক শামীম আহমদ, দিরাই উপজেলা যুবলীগ নেতা একরার হোসেন, আওয়ামীলীগ নেতা মাহবুব আলী শাহেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম, এডভোকেট আব্দুল মুমিন চৌধুরী, সিলেট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাছুদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদির আহমদ মুক্তা, দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মকসুদ আলম, মহানগর যুবলীগ নেতা রেদুয়ান মাহমুদ চৌধুরী, রফিনগর ইউপি যুবলীগের সভাপতি সুহেল আহমদ, জগদল ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক বিদ্যু ভূষণ দেব, উপ-বিভাগীয় সম্পাদক শহীদ আকিল অপু, হোসাইন আহমদ সাগর প্রমুখ। অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. দোলন মিয়া ও গীতা পাঠ করেন পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code