মির্জাজাঙ্গাল থেকে পীযুষসহ চারজন গ্রেপ্তার

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

মির্জাজাঙ্গাল থেকে পীযুষসহ চারজন গ্রেপ্তার

Manual7 Ad Code

সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দেসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Manual2 Ad Code

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে দিকে মির্জাজাঙ্গাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে, পিযুষসহ অন্যদের গ্রেপ্তারের বিষয়টি এখন পর্যন্ত পুলিশসহ কোনো বাহিনী নিশ্চিত করেনি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। র‌্যাবের কাছে খোঁজ নিয়ে দেখতে পারেন।

বিষয়টি জানতে র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এডিশনাল এসপি মো. মনিরুজ্জামানের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। র‌্যাব মিডিয়া শাখায় যোগাযোগ করা হলে তাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মির্জাজাঙ্গাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তাদের ঘেরাও করে পরে পিযুষসহ চারজনকে ধরে গাড়িতে করে নিয়ে যায় তারা।

Manual3 Ad Code

সন্ত্রাসী, চাঁদাবাজি, মারধরসহ নানা অভিযোগ রয়েছে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক পিযুষ কান্তি দে’র বিরুদ্ধে। তবে সম্প্রতি তিন প্রবাসীকে পিযুষ অনুসারীরা মারধর করে। এনিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

Manual8 Ad Code

গত ৬ আগস্ট জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীর উপর হামলা চালায় পিযুষ অনুসারি ছাত্রলীগ কর্মীরা। এতে গুরুতর আহত হন তারা। এ সময় তাদের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৭ আগস্ট আহতদের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code