চেয়ারম্যানের বাড়িতে ১০ টাকা কেজির ৫৬০ বস্তা চাল!

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

চেয়ারম্যানের বাড়িতে ১০ টাকা কেজির ৫৬০ বস্তা চাল!

Manual7 Ad Code

বিক্রি না করে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকার চাল) ৫৬০ বস্তা চাল নিজ বাড়িতে মজুদ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম।

Manual4 Ad Code

এ কাণ্ডে জড়িত চাল বিক্রির ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জজও।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে এই দুজনকেই গ্রেফতার করে সদর থানা পুলিশ। উদ্ধার করা হয় মজুদ করা চাল। পরে এনিয়ে থানায় মামলা দায়ের হয়।

চাঁপাইনবাবঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ১০ টাকা কেজির চাল বিক্রি না করে চেয়ারম্যানের বাড়িতে মজুত করার গোপন সংবাদ পান তারা।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামানের নেতৃত্বে সেখানে অভিযান চালায় পুলিশ।

Manual6 Ad Code

এ সময় ৫৬০ বস্তা চাল পাওয়া যায়। পরে চালগুলো জব্দ করা হয় এবং চেয়ারম্যান তরিকুল ইসলাম ও ডিলার আব্দুল্লাহ আল মামুন জজকে আটক করা হয়।

Manual5 Ad Code

তাদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ মামলায় বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code