আজ সিলেট আসছেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

আজ সিলেট আসছেন ওবায়দুল কাদের

Manual6 Ad Code

বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হক স্মরণে শোকসভার আয়োজন করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে এ শোকসভা অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান।

Manual4 Ad Code

এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মী, উপজেলা, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code