সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯
আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মেলন অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সম্মেলনের আগে ইউনিয়ন, উপজেলা, জেলা ও মহানগরের সম্মেলন সম্পন্ন করতে হয়। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোরও সম্মেলনের পর কেন্দ্রীয় সম্মেলন করা হয়।
দীর্ঘ প্রায় ৪ বছরেও পূর্ণাঙ্গ হয়নি সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের কমিটি আজ হচ্ছে কাল হচ্ছে করে চলে গেছে কয়টি বছর। এদিকে, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম সাধারণ সম্পাদক পদে স্থান পাওয়ার সম্ভাবনা বেশি। তাঁর সমর্থকরা বেশ কিছুদিন ধরে জোর প্রচারণা চালাচ্ছে।
ওদিকে, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রায়ত মরহুম আলহাজ্ব মোঃ আব্দুল্লাহর মৃত্যুর পর সাবেক ছাত্র নেতা বর্তমান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ আলোচনায় রয়েছেন। কিন্তু বাধা হতে পারে দলের কারণ দর্শানোর নোটিশ। কেননা তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলেন। যদি দলের সাধারণ ক্ষমা পান তাহলে তার ভাগ্যে হতে পারে সে পদটি।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালে জানুয়ারি মাসে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ সভাপতি ও কামাল আহমদ সিনিয়র সহ-সভাপতি এবং লিয়াকত আলী সাধারণ সম্পাদক হন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বাবরকে দিয়ে ৪ সদস্যর কমিটি ঘোষণা করে সিলেট জেলা আওয়ামীলীগ।
এবার তৃণমূলে পুন:গঠন শুরু হলেই সাধারণ সম্পাদক পদে আলোচনায় উঠে আসে মুহিবুর রহমান মেমের নাম। তিনি সৌদিআরব আওয়ামীলীগের রিয়াদ শাখার প্রচার সম্পাদক ও জৈন্তাপুর-গোয়াইনঘাট উপজেলা একত্রিত থাকাকালীন সময়ে গোয়াইনঘাট উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের তিন বারের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া বর্তমান সাংসদ প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের ঘনিষ্ঠ জন বলেও রয়েছে তাঁর বেশ পরিচিতি।
তাঁর বাবা মরহুম হাজী সৈফুল্লাহ ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের ৬৮ সালের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি।
১৯৭০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিলেটের হরিপুর ডাক বাংলোয় পথসভার পূর্বে তাদের বাড়ীতে সকালের নাস্তা করেন এবং ৮৭ সনে শেখ হাসিনা হরিপুর জনসভা শেষে তাদের বাড়ীতে চা-নাস্তা করেন।সে সময়ে শেখ হাসিনার সাথে সফর সঙ্গী ছিলেন জাতীয় নেতা দেওয়ান ফরিদ গাজি, তোফায়েল আহমদ, আব্দুল রাজ্জাক, মনিরুল ইসলাম চৌধুরী, ইফতেখার হোসেন শামিম, আব্দুল খালিক মায়ন, জেবুন নেছা হক প্রমুখ।
তৃনমূল আওয়ামীলীগের দাবী জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে ও দুর্নীতি মুক্ত করে তুলতে মুহিবুর রহমান মেমকে সাধারণ সম্পাদক পদে মূল্যায়িত করা হউক।
মুহিবুর রহামান মেম আওয়ামীলীগের দীর্ঘ দিনের কর্মী। তিনি দলের দূর্দিনে সামনের কাতারে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। আওয়ামীলীগের বিভিন্ন আন্দোলনে সামনের কাতারে ছিলেন।
এ বিষয়ে কথা হয় মুহিবুর রহমান মেমের সাথে তিনি বিলেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের দায়িত্ব নিয়ে আওয়ামীলীগকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে চান মেম।
তিনি বলেন, তার উপর যদি দায়িত্ব তুলে দেয়া হয়, তাহলে তিনি জাতির জনকের সোনার বাংলা ও শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং ইমরান আহমদ এমপির হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবেন। সর্বশেষ তৃণমূলের চাহিদা ও নেতাকর্মীদের ইচ্ছায় মুহিবুর রহমান মেমই কি হচ্ছেন সাধারণ সম্পাদক?
Design and developed by ওয়েব হোম বিডি