হাওরাঞ্চলের উন্নয়নে বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

হাওরাঞ্চলের উন্নয়নে বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে : পরিকল্পনামন্ত্রী

Manual7 Ad Code

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওরাঞ্চলের মানুষ যেন পানি ও স্যানিটেশন সমস্যায় না ভোগে সেজন্য জননেত্রী শেখ হাসিনার সরকার বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী হাওরাঞ্চলে নলকূপ ও স্বাস্থ সম্মত স্যানিটেশন স্থাপনের জন্য আরো ৫শ’ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন। যা দেশের প্রতিটি হাওরাঞ্চলে বাস্তবায়িত হবে।

Manual6 Ad Code

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৫শ হতদরিদ্র পরিবারের মাঝে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় এসব গভীর নলকূপ বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, যারা ক্যাসিনো ব্যবসা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই এসব শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে। এ শুদ্ধি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) মো. আব্দুর রব সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার ইউপি চেয়ারম্যান মো.মাসুদ মিয়া প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code