সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জননন্দিত মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ। উন্নয়ন বান্ধব মেয়রকে মোবাইলে এমনভাবে হুমকির ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মঙ্গলবার (০১ অক্টোবর) এক বিবৃতিতে ছাত্রনেতারা বলেন, সিলেট সিটি করপোরেশনের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকির ঘটনা কোনভাবেই মেনে নেয়ার মতো নয়। একজনকে মেয়রকে এমন হুমকিতে আমরা ভীত-সন্ত্রস্ত। প্রযুক্তি ব্যবহার করে এর সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি এবং মেয়রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বিবৃতি পাঠান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট ল’কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক রেজাউল করীম নাচন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাকিল মোর্শেদ, সাবেক ছাত্রদল নেতা শফিকুর রহমান টুটুল, আব্দুস সামাদ তোহেল, আব্দুল মজিদ, কামরুজ্জামান দিপু, আবু আহমদ আনসারী, মানিকুর রহমান মানিক, এখলাছুর রহমান মুন্না, আব্দুল হাসিম জাকারিয়া ,আব্দুর রউফ, রুনু আহমদ, খন্দকার ফয়েজ আহমদ প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি