বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল জিয়াউর রহমান : সিলেটে তোফায়েল

প্রকাশিত: ৩:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯

বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল জিয়াউর রহমান : সিলেটে তোফায়েল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সংসদ সদস্য তোফায়েল আহমদ বলেছেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতাই ছিলেন না, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন তিনি। বঙ্গবন্ধুর মতো দয়ালু, এতো হৃদয়বান নেতা বিরল। একসময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আমরা বাজাতে পারতাম না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।’

Manual1 Ad Code

তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর সৈনিক। এই মহান নেতার কর্মী হিসেবে আমরা যেন কলুষিত না হই, আমরা যেন কলঙ্কমুক্ত থাকি। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’

Manual1 Ad Code

বুধবার (০২ অক্টোবর) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

তোফায়েল আহমদ আরও বলেন, ‘সিলেটে কোনো কোনো উপজেলায় কমিটি নাই, কোনোটায় অপূর্ণাঙ্গ; এটা ঠিক না। কমিটি করলে পূর্ণাঙ্গ করতে হবে। অপূর্ণাঙ্গ কমিটি করে রাখা ঠিক না।’

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code