জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে চেয়ারপার্সনের চার উপদেষ্টার অভিনন্দন

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯

জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে চেয়ারপার্সনের চার উপদেষ্টার অভিনন্দন

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সিলেট জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের চার উপদেষ্টা। নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

Manual8 Ad Code

 

রোববার (০৬ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, আলহাজ্ব এম. এ হক, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠিত হয়েছিল সিলেট জেলা বিএনপি। এই কমিটি মেয়াদ শেষ করায় পুনরায় কাউন্সিল করার লক্ষ্যে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

Manual5 Ad Code

 

আমাদের বিশ্বাস এই কমিটি তাদের নির্ধারিত সময়ের মধ্যে একটি সফল ও সার্থক কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে তাদের আগামী দিনের নেতৃত্ব বাছাই করবে। দলের সকল কার্যক্রমে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code