সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে স্থানীয় সুনামগঞ্জী বাসস্ট্যান্ড এলাকার প্রধান সড়কে ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদের সভাপতিত্বে ও শামসুজ্জামান শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা রুয়েল আহমদ রাজা, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান তালুকদার, জয়নুল হক জয়, আনোয়ার হোসেন আনহার, জালাল হোসেন, ফয়েজ আহমদ, সাহান আহমদ, মারজন চৌধুরী, রেদুয়ান হাদী, আলী ইমাম, মোহন মিয়া, শামীম আহমদ, অলিউর রহমান, সুহেল আহমদ, কাওছার আহমদ, নুর উদ্দিন, ইমরান আহমদ প্রমূখ।
Design and developed by ওয়েব হোম বিডি