সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেট নগরীর তালতলাস্থ গুলশান হোটলে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দীন আহমদ কামরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ মহানগর এর অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মেলন চলতি বছরের আগামী ৩০ নভেম্বর তারিখ ধার্য করা হয়। এছাড়াও সিলেট মহানগর আওয়ামী লীগের ৬টি ওয়ার্ডের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী ২নং ওয়ার্ড- ২০ অক্টোবর, ৩নং ওয়ার্ড- ২২ অক্টোবর, ১১নং ওয়ার্ড- ২৪ অক্টোবর, ৭ নং ওয়ার্ড-২৬ অক্টোবর, ২২ নং ওয়ার্ড- ২৮ অক্টোবর, ২৩ নং ওয়ার্ড- ৩০ অক্টোবর সম্মেলন অনুষ্ঠিত হবে।
Design and developed by ওয়েব হোম বিডি