ছাত্র রাজনীতি বন্ধের দাবি, মুখ খুললেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

ছাত্র রাজনীতি বন্ধের দাবি, মুখ খুললেন ওবায়দুল কাদের

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগ নেতাদের পিটিয়ে হত্যার পর রাজনৈতিক, সামাজিক, ও শিক্ষাঙ্গন থেকে ছাত্ররাজনীতি বন্ধের দাবি উঠেছে।

 

এই দাবির বিষয়ে এবার মুখ খুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে তিনি বলেন, ছাত্র রাজনীতির কোনো দোষ নেই, ছাত্র রাজনীতির নামে যারা অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে।

 

রোববার (১৩ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

আবরার হত্যার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের যে দাবি উঠেছে সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়।

Manual7 Ad Code

 

যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে তিনি বলেন, যুবলীগে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সবাই নজরদারিতে। যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে কিনা সেটা পরে জানতে পারবেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code