চারঘাট সীমান্তে বিএসএফ আগে গুলি ছুড়েছিল : বিজিবি

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯

চারঘাট সীমান্তে বিএসএফ আগে গুলি ছুড়েছিল : বিজিবি

Manual8 Ad Code
ছবি বিএসএফের টুইটার পেইজ থেকে সংগৃহিত

 

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীতে পদ্মার মোহনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আগে গুলি ছুড়েছিল বলে জানিয়েছে বিজিবি। সংস্থাটি জানিয়েছে, বিএসএফের গুলির পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার্থে গুলি করে বিজিবি। পরে এ ঘটনায় দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে জানা গেছে, গোলাগুলিতে বিএসএফের এক সদস্য নিহত ও এক সদস্য আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়নের অন্তর্গত চারঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য লাইন থেকে পদ্মা নদীর পাড়ে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী তিন জন জেলেকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মাছ ধরতে দেখা যায়। এসময় বিজিবির চারঘাট বিওপি’র টহল দল মা ইলিশ সংরক্ষণ অভিযান তদারকির জন্য উপজেলা মৎস্য অধিদফতরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আবু রায়হান ও আরও দু’জন সহকারীসহ ঘটনাস্থলে যান। সেখানে তারা একজন জেলেকে অবৈধ কারেন্ট জালসহ আটক করেন, বাকি দু’জন জেলে নৌকা নিয়ে ভারতে পালিয়ে যান।

 

বিজিবি জানিয়েছে, পরে বিএসএফের ১১৭ ব্যাটালিয়নের কাগমারী বিওপি থেকে স্পিডবোটে করে চার বিএসএফ সদস্য রাজশাহীর চারঘাট উপজেলার বালুঘাট এলাকার শাহারিয়া ঘাটের বড়াল নদীর মুখে আনুমানিক ৬৫০ গজ বাংলাদেশের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করলে চারঘাট বিওপির টহল দল তাদের বাধা দেয়। বিএসএফের চার সদস্যের মধ্যে একজন বাহিনীর পোশাক পরিহিত থাকরেও বাকিদের পরনে ছিল হাফ প্যান্ট ও গেঞ্জি। তাদের কাছে অস্ত্রও ছিল।

 

প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার বিবরণ তুলে ধরে আরও বলা হয়, বিএসএফ সদস্যরা ওই জেলেকে জোর করে ফিরিয়ে নিতে চাইলে তাদের পতাকা বৈঠকের মাধ্যমে নিয়মমাফিকভাবে ফেরত দেওয়া হবে বলে জানায় বিজিবির টহল দল। বিএসএফ সদস্যদের বিজিবি আরও জানায়, আপনারাও অবৈধভাবে বাংলাদেশে এসেছেন। তাই আপনাদেরও নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। তখন বিএসএফ সদস্যরা আতঙ্কিত হয়ে জোরপূর্বক আটক জেলেকে নিয়ে ঘটনাস্থল থেকে চলে যেতে চাইলে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। এসময় বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে গুলি চালান এবং গুলি করতে করতে স্পিডবোটে করে ভারতে চলে যেতে থাকে। তখন বিজিবি টহল দল আত্মরক্ষার্থে গুলি করে।

Manual6 Ad Code

 

বিজিবি জানিয়েছে, এ বিষয়ে রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক ও কমান্ড্যান্ট ১১৭ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে জানা যায়, ওই ঘটনায় বিএসএফের এক সদস্য নিহত ও এক সদস্য আহত হয়েছেন। বৈঠকে দুই পক্ষই নিজ নিজ অবস্থান থেকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হয়েছে। এছাড়াও এ বিষয়ে আরও আলোচনার জন্য আবারও পতাকা বৈঠক করার ব্যাপারে উভয়পক্ষ একমত হয়েছে।

 

এদিকে, ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জিরো পয়েন্টে বিজিবি’র গুলিতে নিহত বিএসএফ সদস্যদের নাম বিজয়ভান সিংহ, তিনি হেড কনস্টেবল ছিলেন। ওই ঘটনায় রাজবীর সিং যাদব নামে অন্য এক জওয়ান হাতে গুলিবিদ্ধ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code