ব্যবসায়ী হত্যায় চার জনের মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

ব্যবসায়ী হত্যায় চার জনের মৃত্যুদণ্ডাদেশ

Manual3 Ad Code
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীরা

 

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুদি ব্যবসায়ী বিকাশ সাহা (৪৪) হত্যা মামলার রায়ে চার জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

Manual5 Ad Code

 

রোববার (২০ অক্টোবর) বিকালে এ রায় দেন জেলার ১ম যুগ্ম জজ আদালতের বিচারক মোসা. কামরুর ন্নাহার বেগম। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে তিনজন উপস্থিত ছিলেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ভাঙ্গা উপজেলা চৌধুরী কান্দা সদরদি  গ্রামের আলমিন শেখ (২০), স্বপন মুন্সি (২৬), মো. নাহিদ শেখ (২৪), আয়নাল শেখ (২৬)। এদের মধ্যে আলমিন শেখ পালাতক রয়েছেন।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

আদালতের অতিরিক্ত (পিপি) এমএ সালাম জানান, ২০১৭ সালের ৩০ মার্চ রাত ১০টা ২৪ মিনিটের দিকের ভাঙ্গা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় আসামিরা বিকাশ সাহাকে চৌধুরীকান্দা সদরদি গ্রামে তার বাড়ির অদূরে একটি বাঁশ ঝোপের ভেতর নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ৩১ মার্চ নিহতের ভাই উত্তম কুমার সাহা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রামাণিত হওয়ায় রায়ে আসামিদের চার জনকেই মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code