বয়স ৫৫ পেরোলে যুবলীগ করা যাবে না, সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

বয়স ৫৫ পেরোলে যুবলীগ করা যাবে না, সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ সপ্তম জাতীয় কংগ্রেস সামনে রেখে সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ৫৫ বছরের বেশি কেউ আর যুবলীগে থাকতে পারবেন না বয়সীরা যুবলীগে থাকতে পারবেন।

 

Manual3 Ad Code

রোববার (২০ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুবলীগ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

 

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ সিদ্ধান্ত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual8 Ad Code

 

আওয়ামী যুব লীগের প্রথম কংগ্রেস হয়েছিল ১৯৭৪ সালে, এতে চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ফজলুল হক মণি। ওই সময় যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী বয়সসীমা ছিল ৪০ বছর। ১৯৭৮ সালে দ্বিতীয় কংগ্রেসে ওই বিধানটি বাতিল করা হয়। ষষ্ঠ জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন ৬৪ বছর বয়সী ওমর ফারুক চৌধুরী, বর্তমানে তার বয়স ৭১। এছাড়া সংগঠনে সিনিয়র নেতাদের বেশিরভাগেরই বয়স ৬০ পার হয়েছে।

 

Manual6 Ad Code

নতুন করে বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করায় এখন কেউ এই বয়স পেরোলে আওয়ামী লীগের সহযোগী সংগঠনটিতে থাকতে পারবেন না।

Manual8 Ad Code

 

সম্প্রতি যুবলীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে।ক্যাসিনাকাণ্ডে যুবলীগের সদ্য বহিষ্কৃত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নামও উঠে আসে। এই বৈঠকে তাকে বহিষ্কার করার সিদ্ধান্তও হয়েছে।

 

শুদ্ধি অভিযানের মতো বড় ধাক্কার পর কেমন হবে যুবলীগের কমিটি- সেই আলোচনা এখন সর্বত্র। যুবলীগের সম্মেলনের আগে আলোচনায় আসে বয়সসীমা বেঁধে দেয়ার বিষয়টি। কারণ এই বয়সসীমার ওপর নির্ভর করবে আগামী কমিটিতে কারা নেতৃত্ব দেবেন। এরমধ্যে আজকের বৈঠকে বয়স নির্ধারণ চূড়ান্ত করা হলো।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

 

এদিকে, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে কংগ্রেস কমিটির সদস্য সচিব করা হয়েছে। শেখ হাসিনার সঙ্গে যুবলীগ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code