ভোলায় সভা সমাবেশ নিষিদ্ধ, মামলায় ৫ হাজার আসামি

প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

ভোলায় সভা সমাবেশ নিষিদ্ধ, মামলায় ৫ হাজার আসামি

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ফেসবুক ইসলাম অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে চারজন নিহতের পর আইন-শৃঙ্খলার স্বার্থে ওই জেলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

 

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

Manual8 Ad Code

 

ভোলার জেলা প্রশাসক (ডিসি) মাসুদ আলম সিদ্দিক বলেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আমর্ড পুলিশ। কাউকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।

 

Manual4 Ad Code

গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বিপ্লব চন্দ্র বৈদ্য (২৫) নামে এক যুবক নিজের ফেসবুক আইডি ‘Biplob Chandra Shuvo’ হ্যাক হওয়ার পরিপ্রেক্ষিতে বোরহানউদ্দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার সময় থানায় অবস্থানকালেই বিপ্লবের নম্বরে একটি কল আসে এবং তার কাছে চাঁদা দাবি করা হয়।

 

বিষয়টি তাৎক্ষণিকভাবে ওসিকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। প্রযুক্তির সহায়তায় সেদিন রাতেই বিপ্লবের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক ও চাঁদা দাবির দায়ে শরীফ এবং ইমন নামে দুই যুবককে আটক করা হয়। কিন্তু ওই আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কুৎসা রটনার ঘটনাকে কেন্দ্র করে সমাবেশ ডাকে ‘মুসলিম তৌহিদি জনতা’। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন।  দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হন। সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতা বোরহানউদ্দিন বাজারে ভাওয়ালবাড়ির একটি মন্দির ও সাতটি ঘর ভাঙচুর করে।

 

এ ঘটনার জের ধরে সোমবার ভোলা সরকারি হাইস্কুল মাঠে বেলা ১১টায় সমাবেশের ঘোষণা দেন সর্বদলীয় আলেম সমাজের পক্ষে মাওলানা বশির উদ্দিন। ওই ঘোষণা অনুযায়ী সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা জেলা শহরেরর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেন।

 

Manual2 Ad Code

পরিস্থিতি মোকাবেলায় রোববার রাত থেকেই শহরের প্রতিটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী অবস্থান নেয়। উদ্ভূত পরিস্থিতিতে জেলা সদরসহ ৭ উপজেলায় সকল ধরনের সভা- সমাবেশ নিষিদ্ধের ঘোষণা দেন জেলা প্রশাসক।

Manual1 Ad Code

 

এদিকে,  সংঘর্ষে হতাহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচ হাজার লোককে আসামি করে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code