এবার পঙ্কজ দেবনাথকে থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯

এবার পঙ্কজ দেবনাথকে থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : স্বেচ্ছাসেবক লীগের সব ধরনের কার্যক্রম থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে বিরত থাকতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় সফরে আজারবাইজান যাওয়ার আগে সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাদের এ নির্দেশ দেন। আওয়ামী লীগের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতারা বলেন, “পঙ্কজ দেবনাথকে অব্যাহতি নয় সম্মেলনের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।”

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

এর আগে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওসারকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়।

 

উল্লেখ্য, চলমান অভিযানে বিভিন্ন সময় আলোচনা এসেছে মোল্লা মো. আবু কাওসারের নাম। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাওসার ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি। অভিযানের প্রথম দিকেই ওয়ান্ডারার্স ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব। ইতোমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code