দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

Manual2 Ad Code

জাকির হোসেন, কুমিল্লা : কুমিল্লায় বিদেশি পিস্তল, ৭৮ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ জাহিদ ইকবাল শরীফুল নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত শরীফ মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির নেতা

 

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে কুমিল্লা নগরীর মনোহরপুরে মৃত মুছা চেয়ারম্যানের টিনশেড বিল্ডিংয়ের একটি কক্ষ থেকে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত শরীফ দীর্ঘদিন যাবত উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র দিয়ে শহর এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

 

Manual3 Ad Code

র‌্যাব ১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. মহিতুল ইসলাম জানান, আমার নেতৃত্বে একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন মনোহরপুরস্থ মৃত মুছা চেয়ারম্যানের টিনসেড বিল্ডিংয়ের পূর্ব পার্শ্বের কক্ষে অভিযান চালিয়ে জাহিদ ইকবাল শরীফ (৪১) কে গ্রেফতার করে।

 

Manual1 Ad Code

এ সময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড পিস্তলের গুলি, ৫০ রাউন্ড টুটু বোরের গুলি, ১০টি শটগানের তাজা গুলি, ৩টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি, ১টি চাপাতি, ১টি নান চাকু উদ্ধার করে। গ্রেফতারকৃত জাহিদ ইকবাল শরীফ কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার করপাটির মোবারক আলীর ছেলে।

 

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. মহিতুল ইসলাম আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে কুমিল্লায় দুটি মামলা রয়েছে। সেই সাথে এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

 

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে র‌্যাব-১১-এর দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এ অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করছে।

 

Manual6 Ad Code

জানা গেছে, গ্রেফতারকৃত জাহিদ ইকবাল শরীফ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক। মহানগর আওয়ামী লীগের সভা সমাবেশে সক্রিয় অংশগ্রহণ করেন। এ ছাড়া কুমিল্লা স্টেডিয়ামে রাতে পরিচালিত হাউজি কিছুদিন পরিচালনার দায়িত্বে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code