আজিজ মোহাম্মদ’র বাসা থেকে বিপুল মদ, ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

আজিজ মোহাম্মদ’র বাসা থেকে বিপুল মদ, ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বিতর্কিত চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল মদ ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।

Manual2 Ad Code

 

তবে অভিযানকালে আজিজ মোহাম্মদ ভাই বাসায় ছিলেন না বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশিদ আলম।

 

Manual3 Ad Code

রোববার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে গুলশান-২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ১১/এ নম্বর বাসায় এ অভিযান শুরু হয়।

Manual2 Ad Code

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খুরশিদ আলম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অধিদফতরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমানের নেতৃত্বে বাসাটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Manual4 Ad Code

 

অভিযানকালে এখন পর্যন্ত ক্যাসিনোসামগ্রী এবং বিপুল পরিমাণ মদ, সিসা ও সিসা উপকরণ এবং বিয়ার পাওয়া গেছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code