ঘূর্ণিঝড় ‘বুলবুলে’ নিখোঁজ ১০ জেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

ঘূর্ণিঝড় ‘বুলবুলে’ নিখোঁজ ১০ জেলের মরদেহ উদ্ধার

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ১০ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার বাহাদুরপুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

 

মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কমল সংবাদ মাধ্যমকে জানান, ভোলার ইলিশা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ১০ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

Manual5 Ad Code

তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলারটি ভেসে মেহেন্দিগঞ্জের বাহাদুরপর সংলগ্ন মাছকাটা ও মেঘনা নদীর মোহনায় চলে আসে। এরপর খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ট্রলারসহ ১০ জেলের মরদেহ উদ্ধার করে।

 

Manual5 Ad Code

এর আগে, রবিবার দুপুরে ঝড়ের কবলে পড়ে ২৪ জেলেসহ তোফায়েল মাঝির একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক ১০ জেলে উদ্ধার হলেও ১৪ জন জেলে নিখোঁজ হন। ওই দিন রাতেই কোস্টগার্ডের একটি দল এক জেলের মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের বাসিন্দা।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code