বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯

বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Manual3 Ad Code
ছবি : সংগৃহীত

 

সুরমা মেইল ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একুশে পরিবহনের একটি বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

রোববার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আপানিয়া নামক স্থানে ইন্ট্রামেক্স গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার নাজিপুর গ্রামের টিপু, জাবেদ হোসেন ও আলীপুরের হারুন। এ ঘটনায় মাসুদ নামে একজন আহত হয়েছেন। তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual4 Ad Code

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে পরিবহন সোনাইমুড়ীর ইন্ট্রামেক্স গার্মেন্টেস সামনে আসলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়।

 

Manual6 Ad Code

ওসি জানান, তাদের মরদেহ সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code