প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুবলীগ চেয়ারম্যান-সম্পাদক

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুবলীগ চেয়ারম্যান-সম্পাদক

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

 

রোববার (২৪ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত দুই নেতা।

Manual3 Ad Code

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও যুবলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এ সময় উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

 

এর আগে সন্ধ্যা সোয়া ৬টায় বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ও নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক গণভবনে প্রবেশ করেন।

Manual2 Ad Code

 

এর আগে ২৩ নভেম্বর (শনিবার) যুবলীগের ৭ম কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাঈনুল হোসেন খান নিখিল।

 

ওই দিন বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ৭ম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শেষে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

Manual7 Ad Code

নতুন কমিটি আগামী তিন বছর যুবলীগকে নেতৃত্ব দেবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code