হয়নি সিলেট সদর আ’লীগের কমিটি

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯

হয়নি সিলেট সদর আ’লীগের কমিটি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব নির্ধারণ না করেই কেন্দ্র ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্মেলনস্থল ত্যাগ করেছেন।

 

দীর্ঘ ১১ বছর রোববার (২৪ নভেম্বর) আয়োজিত এ সম্মেলনের প্রথম অধিবেশন নির্বিঘ্নে শেষ করতে পারলেও বিপত্তি দেখা দেয় দ্বিতীয় অধিবেশনে।

 

Manual5 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্মেলনের উদ্বোধন করে সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের পরামর্শ দিয়ে যান।

 

Manual6 Ad Code

সম্মেলনে সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ১৪ জন। পরে আলোচনার ভিত্তিতে সভাপতি পদে ৭ জন এবং সম্পাদক পদে ৮ জন নাম প্রত্যাহার করে নেন। ফলে চূড়ান্তভাবে সভাপতি পদে ৩ জন এবং সম্পাদক পদে ৬ জন টিকে থাকেন।

Manual7 Ad Code

 

জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের প্রস্তাব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক। তবে নেতাদের এমন প্রস্তাবে সদর উপজেলা আওয়ামী লীগের কর্মীরা সায় দেননি। তারা ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার দাবি জানান।

 

জানা যায়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এড. মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ কয়েকজন নেতা সমঝোতার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে সম্মেলনস্থল ত্যাগ করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code