সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য ১৭ চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
শুক্রবার (২৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এটি চূড়ান্ত হয়।
দলটির দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকাল চারটার দিকে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। এতে দল ও বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
চূড়ান্ত প্রার্থীরা হলেন- যশোরের মনিরামপুরের এরশাদ আলী সরদার, কুড়িগ্রামে উলিপুরে বুড়াবুড়ী ইউনিয়নে মো. আসাদুজ্জামান খন্দকার, রংপুরের মিঠাপুকুরের কাফ্রিখাল ইউনিয়নে মো. মাহামুদুল হাসান, সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নে আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে শাহ আল শফি আনসারী, ভোলার চরফ্যাশনের আহাম্মদপুর ইউনিয়নে ফখরুল ইসলাম ও নুরাবাদ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান, ঝালকাঠির সদরের কেওড়া ইউনিয়নে একেএম জাকির হোসেন, মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউনিয়নে মনিরুল হক মিঠু ও শরীয়তপুরের নড়িয়ার চামটা ইউনিয়নে নিজাম উদ্দিন, কিশোরগঞ্জের কটিয়াদীর মসূয়া ইউনিয়নে রুহুল আমিন, গোপালগঞ্জের কাশিয়ানীর ফুকরা ইউনিয়নে নাসরিন সুলতানা, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়ম নগর ইউনিয়নে মুজিবুল হক, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে নুর উল্লাহ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা (উত্তর) ইউনিয়নে ওবায়েদুর রহমান, গলিয়ারা (দক্ষিণ) ইউনিয়নে জামাল উদ্দিন প্রধান ও দেবিদ্বারের ধামতী ইউনিয়নে মহিউদ্দীন (মিঠু) মনোনয়ন পেয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি