‘৭৫ থেকে এখন পর্যন্ত মাইনরিটি বান্ধব শেখ হাসিনার সরকার’

প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

‘৭৫ থেকে এখন পর্যন্ত মাইনরিটি বান্ধব শেখ হাসিনার সরকার’

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নাকি মাইনরিটি (সংখ্যালঘু) বান্ধব। এটাকি কোনও বানরে বিশ্বাস করবে? ৭৫’র পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত মাইনরিটি বান্ধব শেখ হাসিনার সরকার।

 

Manual3 Ad Code

বুধবার (১১ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে বিএনপি জোট সরকার ক্ষমতায় এসে মাইনরিটি এবং হিন্দুদের উপর যে নির্যাতন করেছে তা ৭১’র বর্বরতা সাথে তুলনীয়।

 

তিনি বলেন, ৭৫’র পরবর্তী থেকে এখন পর্যন্ত জনপ্রিয় নেতা শেখ হাসিনা, দক্ষ প্রশাসক ও কূটনীতিকের নাম শেখ হাসিনা, বিশ্বের তিনজন সৎ প্রধানমন্ত্রীর মধ্যে আমাদের শেখ হাসিনা একজন।

 

সেতুমন্ত্রী বলেন, ত্যাগী, পরিশ্রমী প্রধানমন্ত্রীর মধ্যে একজন শেখ হাসিনা। বিশ্বের ১০ জন প্রভাবশালী নেতাদের মধ্যে শেখ হাসিনা একজন। এই বাংলার সৎ রাজনীতিবিদ শেখ হাসিনা।

Manual6 Ad Code

 

জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু জাহির এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপির পরিচালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিমান পরিবণ প্রতিমন্ত্রী মাহবুব আলী, শাহ নওয়াজ মিলাদ গাজী এমপি, অধ্যাপক রফিকুল ইসলাম, শহীদ উদ্দিন চৌধুরী প্রমূখ।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

এদিকে সম্মেলন শেষে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আবু জাহিরকে পুণরায় সভাপতি ও সাবেক সহসভাপতি আলমগীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code