বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি হয় এমন কাজ করবেনা ভারত : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি হয় এমন কাজ করবেনা ভারত : পররাষ্ট্রমন্ত্রী

Manual2 Ad Code

মেইল ডেস্ক : ভারতের বহুল বিতর্কিত নাগরিকত্ব বিল দেশটির ঐতিহাসিক ধর্মনিরপেক্ষ অবস্থানকে দুর্বল করবে বলে মনে করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার দফতরে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

 

Manual2 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত ঐতিহাসিকভাবে একটি সহনশীল দেশ। তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে এবং সেখান থেকে পদস্খলন হলে ভারতের যে ঐতিহাসিক অবস্থান সেটা দুর্বল হবে বলে আমি মনে করি।’

 

মন্ত্রী বলেন, ‘নাগরিকত্ব বিল পাসের সময় ভারতীয় সংসদে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটি ঠিক নয়। এ সংক্রান্ত তথ্য যারা দিয়েছেন এবং যারা তাদের বুঝিয়েছেন তারা সত্য কথা বলেননি। আমি আশা করবো আমাদের দেশে যারা অন্য ধর্মের লোক আছেন তারাও বিবৃতি দিয়ে বলবে যে এটি ঠিক না। আমরা আশা করি বাংলাদেশে দুশ্চিন্তা বা আতঙ্ক সৃষ্টি হয় এমন কোনও কাজ ভারত করবে না। কারন, আমাদের ধর্মীয়সম্প্রীতি অত্যন্ত বেশি। আমাদের দেশে অন্য ধর্মের লোক নিপীড়িত নয়। সব ধর্মের লোক এখানে আছেন। সরকারি চাকুরিতেও অনেক কর্মকর্তা রয়েছেন যারা অন্য ধর্মের লোক।’

Manual1 Ad Code

 

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক আদালতে শুনানি সম্পর্কে মন্ত্রী বলেন, অং সান সু চির মিয়ানমার সেনাবাহীনীর গণহত্যা সমর্থন করাটা অত্যন্ত দুঃখজনক। আমি নিজে সু চির মুক্তির জন্য আন্দোলন করেছি। এখন তার এই অধঃপতন দেখে আমার খুব দুঃখ লাগছে। আমি আশা করবো তিনি তার ভুল বুঝতে পারবেন এবং মানবতার পক্ষে কথা বলবেন।

 

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী সুপরিকল্পিতভাবে রোহিঙ্গাদের উপরে গণহত্যা চালিয়েছে। যার উদ্দেশ্য ছিল একটি জাতিকে নির্মূল করে দেয়া। তবে এটি ঠেকাতে বা পদক্ষেপ নিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সুচি। তিনি নিজেও সেনাবাহীর হাতে দীর্ঘসময় নিগৃহীত হয়েছেন; এখন তিনি আবার মিয়ানমানের সেবাবাহিনীর পক্ষ নিয়ে কথা বলছেন এটা দুঃখজনক।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code