খালেদার জামিন নিয়ে যা বললেন পরিকল্পনামন্ত্রী মান্নান

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

খালেদার জামিন নিয়ে যা বললেন পরিকল্পনামন্ত্রী মান্নান

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি : চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, তিনি একজন সিনিয়র মানুষ, তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কাজেই তার জামিনের বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। আদালতের বিষয় আদালতে ফয়সালা হবে।

Manual8 Ad Code

 

তিনি বলেন, এই মামলাটি রাষ্ট্রের মামলা, তত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলা। এখানে সরকারের কোন হস্তক্ষেপ নেই কিংবা সরকার এ বিষয়ে কোন হস্তক্ষেপ করেনি।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে সুনামগঞ্জ শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় (বালুর মাঠে) মাসব্যাপী বাণিজ্যে মেলার উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পরিকল্পনামন্ত্রী বলেন, আদালতের মামলা যেমন বেগম জিয়াকে মানতে হবে আমাদের সরকারও মানেন, আমরাও মানি।

 

Manual8 Ad Code

এম এ মান্নান বলেন, বিএনপিপন্থী আইনজীবিদের দ্বারা সেইদিনের যে, ঘটনা ঘটেছে হাইকোর্টের বারান্দায় এই ‘রায় মানি না মানব না’ তা জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। এইযে আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা আদালতকে সম্মান করি, আদালতকে মাথার উপরে রাখি, আদালতের বিচারকে না মানলেও সহ্য করতে হবে।

 

তিনি বলেন, বড় বড় আইনজীবি জ্ঞানী-গুনীরা টেলিভিশনের টকশোতে বড় বড় কথা বলেন তারা কি করেন? তারা সাংবাদিক সম্মেলন করে বলেন তারা আবারো হাইকোর্টের ঘটনার পূনরাবৃত্তি ঘটাবেন। এই ধরনের অরাজক অবস্থা উশৃংখল অবস্থা, ভীতিকর অবস্থা কোন সভ্য দেশে চলতে পারে না। কোন স্বাধীন দেশে হতে পারে না। আদালত যদি বেগম জিয়াকে জামিন দেন তাতে আমাদের সরকারের কোন দু:চিন্তার কারণ নেই। আর বেগম জিয়ার জামিন দেওয়া না দেওয়া এটা একান্তই আদালতের বিষয় বলে মন্থব্যে করেন।

 

Manual2 Ad Code

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে চেম্বারের অফিস সহকারী মমতাজ উদ্দিন মম এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন নবী, পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ জিয়াউল হক, মন্ত্রীর রাজনৈতিক সচিব মোঃ আবুল হাসনাত, ট্রাফিক ইনচার্জ মোঃ সামছুল ইসলাম, সদর মডেল থানার ওসি মোঃ শহীদুর রহমান, ডিবির ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী, মোঃ ফজলু মিয়া, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি মোঃ আমিনুল হক, পরিচালক খন্দকার মঞ্জুর আহমদ, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, চেম্বারের পরিচালক জি এম তাহশিদ ও জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে প্রমুখ।

 

পরে মন্ত্রী মেলায় শতাধিক স্টল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code