সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯
গোয়াইনঘাট সংবাদদাতা : টানা চার বারের মত নির্বাচিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও এমপি শেখ ফজলুল করিম সেলিম। গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনে তিনি প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় ৪র্থ বার প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তাঁর বনানীর বাসভবনে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র আ আওয়ামী লীগ নেতা জসিম মাহমুদ ও আওয়ামী লীগ নেতা আকবর হোসেন। তিনি একাদারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান।
Design and developed by ওয়েব হোম বিডি