আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়লেন যারা?

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়লেন যারা?

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে স্থান হয়নি বিগত কমিটির বেশ কয়েকজন নেতার।

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়েকমিটিতে নতুন করে স্থান পাওয়া কেন্দ্রীয় নেতাদের নাম ঘোষণা করেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

কমিটিতে বাদ পড়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক বর্তমান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

Manual5 Ad Code

 

বিগত কমিটির কার্যনির্বাহী সদস্য পদ বাদ দেয়া হয়েছে নুরুল মজিদ হুমায়ুন, খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি, বেগম মুন্নুজান সুফিয়ান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আখতারুজ্জামান, অধ্যাপক রাফিকুল ইসলাম ও আজমত উল্লাহ খানকে।

Manual1 Ad Code

 

গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা টানা নবম ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন।

 

Manual6 Ad Code

পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাকি ৭৯টি পদের মধ্যে ৪০ পদে নেতাদের নাম ঘোষণা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য সংখ্যা ৮১।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code