দীর্ঘদিন পর ছাত্রলীগের পুনর্মিলনী, থাকবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

দীর্ঘদিন পর ছাত্রলীগের পুনর্মিলনী, থাকবেন প্রধানমন্ত্রী

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আগামী ৪ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Manual8 Ad Code

 

সূত্রমতে, ছাত্রলীগের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে দীর্ঘদিন পর পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করছে ছাত্রলীগ। আর সাবেক ছাত্রলীগ নেতা হিসেবেই এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রীর উপস্থিতি নিশ্চিত করেছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি বলেন, ‘এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক হিসেবে থাকছে পুনর্মিলনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুনর্মিলনীতে উপস্থিত থাকবেন। এছাড়া ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হবে সোহরাওয়ার্দী উদ্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা এবং পতাকা উত্তোলন করে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করবেন।’

 

এছাড়া ছাত্রলীগের দেখভালের দায়িত্বে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি জানান, ‘ছাত্রলীগের এবাররে পুনর্মিলনীতে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির পদ অলংকৃত করবেন।’

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

ছাত্রলীগ সূত্রে জানা যায়, আগামী ৪ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে শুরু হবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী। এরপর সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। বিকালে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী অনুষ্ঠান। এরপর ৫ জানুয়ারি রক্তদান কর্মসূচি, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শেষ হবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কর্মসূচী।

 

প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে কেন্দ্র ও সারাদেশের ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যেই তাদের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে গেছে। এছাড়া এ অনুষ্ঠান সফল করতেও নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে এ ব্যাপারে বৈঠক করেছেন  ছাত্রলীগের দেখভালের দায়িত্বে থাকা আওয়ামী লীগের ৪ নেতা। তারা হলেন- জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বিএম মোজাম্মেল হক।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code