‘আমি আপনাদের নাদেল’

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

‘আমি আপনাদের নাদেল’

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বাংলাদেশের মধ্যে সিলেটের রয়েছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতি। আছে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাজনৈতিক সম্প্রীতি। আমরা এই ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে রয়েছি। আমার নাম বড় হোক, ছোট হোক আমি আপনাদের নাদেল এই হোক আমার পরিচয়।

Manual8 Ad Code

 

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর সম্মানে আয়োজিত সিলেট মেট্রোপলিটন চেম্বারের এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন চেম্বারের সহ সভাপতি।

Manual2 Ad Code

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, উমেন চেম্বারে সভাপতি স্বর্ণলতা রায়, আলহাজ মকন মিয়া, হাসিন আহমদ, আব্দুল জলিল, সিনিয়র সাংবাদিক আল-আজাদ।

Manual5 Ad Code

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী,মেট্রোপলিটন চেম্বারের পরিচালকবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শফিউল আলম চৌধুরী নাদেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code