সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Manual2 Ad Code

মেইল ডেস্ক : আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (০৩ জানুয়ারি)।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই প্রবীণ রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

 

সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ।

 

১৯৫২ সালের ১ জানুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। তার পিতা সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

 

Manual4 Ad Code

সৈয়দ আশরাফ একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন। স্বাধীনতার পর সৈয়দ আশরাফ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে তার পিতা সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার নির্মম হত্যাকাণ্ডের পর তিনি যুক্তরাজ্য চলে যান। প্রবাস জীবনে যুক্তরাজ্যে আওয়ামী লীগকে সংগঠিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সৈয়দ আশরাফ।

 

তিনি ১৯৯৬ সালে বাংলাদেশে ফিরে আসেন এবং কিশোরগঞ্জ সদর আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

 

২০০১ সালের ১ অক্টোবরে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় তিনি নির্বাচিত হন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

 

২০০৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

 

Manual7 Ad Code

সৈয়দ আশরাফ এক কন্যার জনক। ২০১৭ সালের অক্টোবরে তার স্ত্রী শিলা ইসলাম মারা যান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code