পাসপোর্ট চারটি রঙের মধ্যেই কেন, জানেন কি?

প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২০

পাসপোর্ট চারটি রঙের মধ্যেই কেন, জানেন কি?

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক : পাসপোর্ট শুধুমাত্র এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্যই যে ব্যবহার হয় তা কিন্তু নয়। পাসপোর্ট আমাদের নিজের জাতীয় পরিচয়পত্রের মতোই গুরুত্ব ও প্রয়োজনীয়তা বহন করে।

 

কখনো কি খেয়াল করে দেখেছেন, ভীষণ জরুরি এই পাসপোর্টি লাল, সবুজ, নীল ও কালো এই চারটি রঙেরই হয়ে থাকে। মূলত পাসপোর্ট এই চারটি রঙ বাদে অন্য কোনো রঙের হয় না। এর মধ্যে লাল রঙের পাসপোর্টের সংখ্যা সবচেয়ে বেশি। এর বাইরেও যে অন্যান্য রঙ এর পাসপোর্ট আছে তা সংখ্যায় খুবই কম।

Manual5 Ad Code

 

দেশ ভেদে পাসপোর্টের রঙ বেছে নেয়ার ক্ষেত্রে তেমন কোন নিয়মনীতি না থাকলেও, ডিজাইনিং এর ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম মেনেই তৈরি করা হয় পাসপোর্ট। ‘দ্য ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন’ আইসিএও (ICAO) জানায়, প্রতিটি দেশ তাদের নিজস্ব টাইপ ফেস, টাইপ সাইজ ও ফন্ট অনুযায়ী পাসপোর্টের ডিজাইন করে থাকে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

এর পাশাপাশি ইন্টারন্যাশনাল আইডি তথা পাসপোর্ট তৈরির ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম মানতে হয় প্রতিটি দেশকেই। পাসপোর্টের কভার হওয়া চাই এমন উপাদানের, যেটা ভাঁজ করলেও কোনো দাগ পড়বে না। এছাড়া বিশেষ মেশিনের ১৪ থেকে ১২২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এবং প্রায় ৯৫ শতাংশ আর্দ্রতার ভেতর তৈরি হতে হবে পাসপোর্টটি।

 

আইসিএও (ICAO) এর চিফ কম্যুনিকেশন অফিসার অ্যান্থনি ফিল্বিন জানান, পাসপোর্ট তৈরিতে রঙ বাছাইয়ের ক্ষেত্রে কোনো বাঁধাধরা নীতি কিংবা বাধ্যবাধকতা নেই। তাহলে বেশিরভাগ দেশের পাসপোর্ট চারটি রঙের মাঝেই ঘোরাফেরা করে  কেন?

 

Manual6 Ad Code

এমনটার কারণ হিসেবে অ্যান্থনি জানান, বেশিরভাগ দেশ পাসপোর্টের মতো জরুরি ও বহুল ব্যবহৃত ডকুমেন্টের রঙ বাছাইয়ের ক্ষেত্রে একেবারে সাধাসিধা ও একটু গাড় রঙ পছন্দ করে থাকে। এতে পাসপোর্ট দেখতে তুলনামূলক অফিসিয়াল মনে হয় এবং সেটা সহজে নোংরা হয় না।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code