মিয়ানমারের দুই জেনারেলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

মিয়ানমারের দুই জেনারেলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :

Manual8 Ad Code

 

রোহিঙ্গা নাগরিক ও অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় মিয়ানমারের দুই জেনারেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এ ছাড়া সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যায় অভিযুক্ত রিয়াদের ২০ নাগরিকও এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

 

Manual3 Ad Code

সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

 

যু্ক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে দেখা যায়, সম্প্রতি কয়েক বছরে মানবাধিকার ভঙ্গের দায়ে মিয়ানমারের দুই জেনারেলসহ কয়েক দেশের ৪৯ নাগরিক ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার।

 

Manual2 Ad Code

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, প্রথমবারের মতো যুক্তরাজ্যের সরকার মানবাধিকার লংঘনের দায়ে কোনো ব্যক্তিকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

 

Manual4 Ad Code

দেশটির ঘোষণা অনুযায়ী, রাশিয়ান অডিটর সের্গেই ম্যাগনিটস্কির মৃত্যুর জন্য দায়ী ২৫ জন রাশিয়ান নাগরিক ও সৌদি আরবের ২০ জন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে; যারা সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায়ে অভিযুক্ত।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code