করোনাভাইরাস : বাংলাদেশের সব ফ্লাইট বন্ধ করল ইতালি

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

করোনাভাইরাস : বাংলাদেশের সব ফ্লাইট বন্ধ করল ইতালি

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীদের করেনা পজিটিভ থাকায় এক সপ্তাহের জন্য ঢাকা থেকে সব ফ্লাইট বন্ধ করেছে ইতালি।

 

গত সোমবার বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রাণলয় জানিয়েছে। খবর রয়টার্স ।

 

স্বাস্থ্য মন্ত্রণালেয় থেকে জানানো হয়েছে, ফ্লাইট বন্ধের এই সময়ে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন অঞ্চলের বাইরে থেকে যাওয়া সবার জন্য নতুন করে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কাজ করবে।

 

Manual6 Ad Code

সাম্প্রতিক করোনার ক্লাস্টারের পর গত সপ্তাহে রোমের আশপাশের লাজিও অঞ্চলে স্থানীয় সব বাংলাদেশি কমিউনিটিকে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছিল।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code