করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ফেনী সিভিল সার্জন

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ফেনী সিভিল সার্জন

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন। মঙ্গলবার (০৭ জুলাই) বিকাল সাড়ে ৫টার কিছু পরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

Manual3 Ad Code

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. শাহেদুল ইসলাম কাউসার।

Manual5 Ad Code

 

পারিবারিক সূত্র জানায়, গত ১২ জুন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ১৪ জুন শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার পরিবারের ইচ্ছায় সিভিল সার্জনকে ঢাকায় নেয়া হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code